জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে ও দ্রুত পৌঁছে দিতে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ওয়ানস্টপ সার্ভিস’ কার্যক্রম চালু
রয়েছে।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় সেবা ও তথ্য একটি
সমন্বিত ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম
পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি সেবা নিতে নাগরিকদের একাধিক দপ্তরে ঘুরতে
হবে না বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ানস্টপ
সার্ভিসের মাধ্যমে সরকারি সেবা গ্রহণে মানুষের সময় ও শ্রম কমবে এবং হয়রানি ও
ভোগান্তিও কমানো সম্ভব হবে। একই সঙ্গে সরকারি সেবাকে আরও স্বচ্ছ, জনবান্ধব ও সহজলভ্য করার উদ্যোগ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, নাগরিকদের প্রয়োজনীয় সরকারি সেবা
ও তথ্য দ্রুত সরবরাহের পাশাপাশি সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করাই ওয়ানস্টপ
সার্ভিসের মূল লক্ষ্য।
এ
কার্যক্রমের মাধ্যমে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণের জন্য রূপগঞ্জ উপজেলার সব
নাগরিককে ওয়ানস্টপ সার্ভিসের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
দ্যা প্রেস নিউজ /এফজে
মন্তব্য করুন