নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, পার্থিব জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পাশাপাশি আখেরাতের সফলতাই মানুষের প্রকৃত সফলতা। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাত লাভ করতে পারবে, সেই প্রকৃত অর্থে সফল হবে।
সোমবার (২৪ আগস্ট)
সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন
সেন্টারে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
এম এ হাসেম ইয়াতুন
নেছা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গিয়াসউদ্দিন বলেন,
মানুষের জীবনে সফলতার অর্থ শুধু পার্থিব অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো কাজের
চূড়ান্ত বিজয় লাভ বা নির্ধারিত লক্ষ্য পূরণ করাকে সাধারণভাবে সফলতা বলা হলেও একজন
মানুষের চূড়ান্ত সফলতা নির্ভর করে ইহকাল ও পরকালের কল্যাণের ওপর।
তিনি শিক্ষার্থীদের
উদ্দেশে বলেন, জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। অর্জিত
শিক্ষা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আগে পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে।
পাশাপাশি সেই জ্ঞান ও কর্মের মাধ্যমে আখেরাতের কল্যাণও নিশ্চিত করার চেষ্টা করতে
হবে।
সাবেক এই সংসদ
সদস্য বলেন, মহান স্রষ্টাই মানুষের জন্য প্রকৃত সফলতার সংজ্ঞা নির্ধারণ করে
দিয়েছেন। তাই যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে এবং
জান্নাত লাভের যোগ্যতা অর্জন করবে, প্রকৃত অর্থে সেই সফল ব্যক্তি।
গিয়াসউদ্দিন
ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক
হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খান, গিয়াসউদ্দিন
ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম এবং গিয়াসউদ্দিন ইসলামিক মডেল
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, ফজলে খোদা সোহেল ও রাজিব আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের পরিদর্শক মহিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন কাজী ফারহানা আক্তার ও ফারুক হোসেন রাজু। অনুষ্ঠানে কৃতি
শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন