নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজ্জাকসহ দুইজনকে ঢাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-১১ ও র্যাব-৩।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে
তাৎক্ষণিকভাবে গ্রেফতার অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ফতুল্লার ইসদাইর এলাকায় মাদক ব্যবসা
ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজ্জাক ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ
রয়েছে। এর আগে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছিল বলে
বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ ও মাদক কারবারিদের
মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে। ওই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং রাজ্জাকের
ছেলে জসিমসহ দুজনকে অস্ত্রসহ আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ইসদাইর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী
কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১১ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে রাজ্জাকসহ দুইজন গ্রেফতারের ঘটনায়
স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলো
যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন