আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

দুই বছর পূর্ণের আগেই পিপি নিয়োগ? প্রশ্ন আইনজীবী মহলে!

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও দুইজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)।

তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন পিপি হিসেবে অ্যাডভোকেট সুমন মিয়ার নিয়োগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে তার দুই বছর পূর্ণ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ পাওয়ার বিষয়টি সামনে এনে কয়েকজন আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনের কথাও বলছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট তিন আইনজীবী নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। তাদের নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সুমন মিয়া। তিনি খালেক হাওলাদারের ছেলে।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস অর্চি এবং অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান মাসুম। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস অর্চি আনোয়ার হোসেন খানের মেয়ে এবং মোহাম্মদ হাবিবুর রহমান মাসুম মৃত মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে।

একই আদেশে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি পদে ২০২৪ সালের ২৯ অক্টোবর নিয়োগ পাওয়া অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লার নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

নতুন নিয়োগের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে অ্যাডভোকেট সুমন মিয়াকে ঘিরে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তথ্য অনুযায়ী, তিনি ১৮ অক্টোবর ২০১৪ সালে মেট্রোপলিটন বারে আইনজীবী হিসেবে এনরোলমেন্ট লাভ করেন। পরবর্তীতে ৪ ডিসেম্বর ২০২৪ সালে তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্যপদ লাভ করেন।

এ অবস্থায় জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে তার সদস্যপদের দুই বছর পূর্ণ হওয়ার আগেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি পদে নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সমিতির একাংশের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন আইনজীবী এ নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতার বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তাদের কেউ কেউ সংশ্লিষ্ট নিয়োগের নীতিমালা ও শর্ত যাচাইয়ের দাবি তুলেছেন। আবার কেউ কেউ নিয়োগ বাতিলের দাবিতে আইনজীবীদের আন্দোলনে নামার কথাও উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ আদেশ অনুযায়ী, অ্যাডভোকেট সুমন মিয়াসহ তিন নতুন সরকারি আইনজীবীর নিয়োগ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এবং তাদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়োগকে কেন্দ্র করে আইনজীবী মহলে তৈরি হওয়া আলোচনা ও বিতর্কের মধ্যেই এখন নজর রয়েছে—এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয় কি না।

দ্যা প্রেস নিউজ/এসআর

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ