আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

হেফাজতের নতুন কমিটি ঘোষণা, অনুপস্থিত বিরোধী পক্ষ

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ বিরোধের পর প্রায় দুই বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। তবে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়েও সংগঠনটির দীর্ঘদিনের বিভক্তি পুরোপুরি কাটেনি। নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানেও বিরোধী পক্ষের নেতাকর্মীদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক সংগঠন হিসেবে সরাসরি পরিচয় না থাকলেও দেশের রাজনীতিতে প্রভাবশালী ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জের কার্যক্রম গত কয়েক বছরে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে। সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার বিরোধ, নেতৃত্বের দ্বন্দ্ব ও একাধিক পক্ষের অবস্থানকে এ নিষ্ক্রিয়তার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে অনুষ্ঠিত এক সভা শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

ঘোষিত জেলা কমিটিতে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি করা হয়েছে। এর আগেও তিনি নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সভাপতির দায়িত্বে ছিলেন।

জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক হিসেবে মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক হিসেবে মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে, মহানগর হেফাজতের সভাপতি করা হয়েছে মুফতি জাকির হোসেন কাসেমীকে। সাধারণ সম্পাদক হয়েছেন দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদ ইবনে আউয়ালের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ জানান, পরবর্তীতে আরও সদস্য যুক্ত করে জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আগের কমিটি ঘিরে শুরু বিরোধ

নারায়ণগঞ্জ হেফাজতের বর্তমান বিভক্তির সূত্রপাত হয় আগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। ২০২৪ সালের ৪ অক্টোবর নগরের চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতের কমিটি ঘোষণা করেছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

তবে ওই সম্মেলনে মাওলানা আব্দুল আউয়ালসহ নারায়ণগঞ্জের হেফাজতের একটি বড় অংশের নেতারা উপস্থিত ছিলেন না।

সেসময় ঘোষিত জেলা কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে সভাপতি এবং খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। মহানগর কমিটিতে সভাপতি করা হয় মুফতি হারুনুর রশিদকে এবং সাধারণ সম্পাদক করা হয় মাওলানা মীর আহমাদুল্লাহকে।

তবে কমিটি ঘোষণার পরপরই বিরোধ প্রকাশ্যে আসে। জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হলেও এবিএম সিরাজুল মামুন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেন।

তৎকালীন এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছিলেন, মাওলানা আব্দুল আউয়ালকে জেলা কমিটির মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এবং জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় আলেমদের মতামত উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে।

পরে মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদে এসে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি সম্মেলনে ঘোষিত কমিটি স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

ফেরদাউসুর রহমানকে ঘিরেও দ্বন্দ্ব

নারায়ণগঞ্জ হেফাজতের অভ্যন্তরীণ বিরোধের আরেকটি আলোচিত বিষয় ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি এর আগে নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের প্রতিনিধি সম্মেলন ও কমিটি ঘোষণার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগকে কেন্দ্র করে হেফাজতের একটি অংশ তার বিরোধিতা করে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনের অভ্যন্তরীণ এই বিরোধ আরও প্রকাশ্যে আসে। হেফাজতের একাংশ তাকে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করে তার বিরোধিতা করে আসছে।

এর মধ্যেই গত ৩০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও মহানগর হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান হামলার শিকার হন। ওই ঘটনায় তিনি মাওলানা ফেরদাউসুর রহমানসহ হেফাজতের কয়েকজন নেতাকে দায়ী করেছিলেন।

নতুন কমিটি, পুরোনো বিভক্তি

হেফাজতের অভ্যন্তরীণ বিভক্তির চিত্র ২০২৪ সালের প্রতিনিধি সম্মেলনেও স্পষ্ট হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের অনেকে সেখানে উপস্থিত থাকলেও নারায়ণগঞ্জের বাসিন্দা সংগঠনটির দুই নায়েবে আমীরের কেউই ওই সম্মেলনে অংশ নেননি।

বুধবার নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানেও আগের কমিটিকে কেন্দ্র করে বিরোধী অবস্থানে থাকা নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। ফলে নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও পুরোনো বিরোধ ও বিভক্তি নিরসন হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

এখন নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে—দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে সংগঠনের বিভিন্ন পক্ষকে এক ছাতার নিচে আনা এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আবারও সক্রিয় করা।


দ্যা প্রেস নিউজ/এসআর 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার