রোববার (১৩ সেপ্টেম্বর) বন্দর উপজেলার হরিপুর, কুতুবপুর,
হরিপুর বাজার ও দেওয়ানবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। জোনাল
বিক্রয় অফিস-বন্দরের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে তিতাসের
সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
তিতাস গ্যাস সূত্র জানায়, অভিযানের প্রথম ধাপে
হরিপুর-কুতুবপুর এলাকায় প্রায় ২০০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বন্ধ করা হয়। এ সময়
৭০ ফুট হোস পাইপ, ৫ ফুট এমএস পাইপ, আটটি রেগুলেটর, চারটি ডাবল চুলা এবং একটি ২
ইঞ্চি ভাল্ব অপসারণ করা হয়। এ স্পটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই এলাকার আরেকটি স্পটে একটি ডাবল বার্নার ও ১৫টি সিঙ্গেল
বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ২০ ফুট এমএস পাইপ ও একটি রেগুলেটর
সরিয়ে নেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় পরিচালিত আরেক অভিযানে
প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ৫ ফুট ২
ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়। প্রায় ৫ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বন্ধে বিতরণ
লাইনের উৎসস্থলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি আবাসিক ডাবল চুলা ও একটি
স্টার বার্নারের অবৈধ সংযোগ বন্ধ করা হয়। পাশাপাশি ৩০ ফুট এমএস পাইপ, ৫০ ফুট
হোস পাইপ, তিনটি রেগুলেটর, একটি
স্টার বার্নার ও দুটি ডাবল চুলা অপসারণ করা হয়। এ ঘটনায় আরও ২২ হাজার টাকা জরিমানা
আদায় করা হয়েছে।
অন্যদিকে দেওয়ানবাগ এলাকায় বন্দর স্টিলের বিপরীতে অভিযান চালিয়ে
প্রায় ৩০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ
অপসারণ করা হয়। প্রায় ৩ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ করতে বিতরণ
লাইনের উৎসস্থলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের
কর্মকর্তারা জানান,
অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে নিয়মিত
অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন