আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ!
Advertisement

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে আসছে বৈদ্যুতিক ট্রেন

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


ঢাকা হয়ে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৫২ কিলোমিটার দীর্ঘ এই রুটে ডিজেলচালিত ট্রেনের পরিবর্তে বৈদ্যুতিক ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে।

এ লক্ষ্যে ৩ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে উন্নয়ন সহায়তা হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৮৮০ কোটি টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০৩১ সালের জুন পর্যন্ত।

রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেন চালু হলে বর্তমান ব্যবস্থার তুলনায় জ্বালানি ব্যয় প্রায় ৪০ শতাংশ কমানো সম্ভব হবে। একই সঙ্গে ট্রেনের গতি বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিবহনের সক্ষমতাও বাড়বে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ—এই তিন গুরুত্বপূর্ণ নগর ও শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে রেলপথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে এ পথে চলাচলকারী ট্রেনগুলো ডিজেলচালিত ইঞ্জিননির্ভর হওয়ায় কাঙ্ক্ষিত গতিতে চলাচল এবং পর্যাপ্ত ট্রিপ পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

যানজট ও সড়কপথের ওপর অতিরিক্ত চাপ কমাতেও বৈদ্যুতিক রেল যোগাযোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন এই রুটে যাতায়াতকারী বিপুলসংখ্যক যাত্রী তুলনামূলক দ্রুত ও কম খরচে নিরাপদ গণপরিবহন সুবিধা পাবেন।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় রেলপথের ওপর বৈদ্যুতিক সরবরাহের জন্য ওভারহেড ওয়্যার স্থাপন করা হবে। ট্রেন চলাচলে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ট্রাকশন সাবস্টেশন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

রেলওয়ের ধারণা, বিদ্যুৎচালিত ট্রেন চালু হলে শুধু জ্বালানি সাশ্রয়ই নয়, পরিবহন ব্যবস্থার সক্ষমতা ও সেবার মানও বাড়বে। পাশাপাশি ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলের মধ্যে গণপরিবহন ব্যবস্থায় নতুন গতি আসতে পারে।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার