আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ!
Advertisement

মাদকসেবী নয়, সরবরাহকারী-আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে: নারায়ণগঞ্জের এসপি

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মাদকের উৎস, সরবরাহকারী এবং যারা কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে গণমাধ্যম, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাদক পরিস্থিতি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাদকের চাহিদা থাকায় এর সরবরাহও তৈরি হচ্ছে। এ কারণে মাদকসেবীদের পাশাপাশি সরবরাহব্যবস্থার বিরুদ্ধেও কার্যকর অভিযান প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানের কারণে প্রকাশ্যে মাদক বিক্রির প্রবণতা কমেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মাদক কারবারিদের পেছনে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চিহ্নিত করা হবে। পাশাপাশি মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

হাবিবুর রহমান বলেন, শুধু মাদকসেবী গ্রেপ্তার করলে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক সরবরাহকারীদের বিষয়ে সঠিক তথ্য পেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। এসব তথ্য পুলিশের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

তবে পুলিশের কাছে আসা প্রতিটি অভিযোগ যাচাই ছাড়া আমলে নেওয়া হয় না বলে সতর্ক করেন পুলিশ সুপার। তিনি বলেন, ব্যক্তিগত, রাজনৈতিক, জমিজমা কিংবা ব্যবসায়িক বিরোধের কারণে অনেক সময় প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা বা বিভ্রান্তিকর অভিযোগ দেওয়া হতে পারে। সামনে নির্বাচন থাকায় এ ধরনের বিরোধ আরও তৈরি হতে পারে। তাই অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মাদক মামলার আইনগত প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, মাদকসহ কাউকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতের এখতিয়ার। আবার অল্প পরিমাণ মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় মামলার সংখ্যা বাড়লে তদন্তে পুলিশ সদস্য ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়।

এ পরিস্থিতিতে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে মোবাইল কোর্টের পরিধি বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বড় মাদক কারবারিদের ক্ষেত্রে তাদের অর্থের উৎস ও আর্থিক কর্মকাণ্ড শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন পুলিশ সুপার।

মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর গুরুত্ব

মাদক নিয়ন্ত্রণে শুধু গ্রেপ্তার ও কারাদণ্ড যথেষ্ট নয় উল্লেখ করে মাদকাসক্তদের পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন হাবিবুর রহমান।

তিনি বলেন, একজন মাদকসেবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর নির্দিষ্ট সময় শেষে সে আবার একই কাজে ফিরে গেলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এতে বারবার গ্রেপ্তার ও মুক্তির একটি চক্র তৈরি হবে।

এ জন্য মাদক নিরাময়কেন্দ্র, সংশোধনমূলক কার্যক্রম ও পুনর্বাসনব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে বলে মত দেন তিনি।

যানজট কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

নারায়ণগঞ্জের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন জেলা পুলিশের নতুন এই কর্মকর্তা।

তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, বিআরটিএ, সড়ক ও জনপথসহ একাধিক সংস্থা যুক্ত। তাই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমস্যাটির সমাধান করতে হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপের মাধ্যমে অন্তত যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।

অটোরিকশা ও গ্যারেজ ব্যবস্থাপনার বিষয়েও নজরদারি বাড়ানোর কথা জানান পুলিশ সুপার। গ্যারেজ বন্ধ করে দেওয়ার পরিবর্তে সেগুলোতে কারা অবস্থান করছে, ভাড়াটিয়া ও ভাসমান লোকজন কারা—এসব তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।

অপরাধের ঘটনায় দ্রুত পুলিশের সাড়া নিশ্চিত করার আশ্বাস

চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ কাউকে আটক করলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মামলা করতে না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।

তবে কোনো ঘটনা আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধ হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।

কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকেও আরও স্বচ্ছ করার কথা জানান হাবিবুর রহমান। বিতর্কিত কিংবা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে—এমন ব্যক্তিদের কমিউনিটি পুলিশিং কমিটি থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রশাসনে সমন্বয় চান নতুন এসপি

জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, প্রশাসনের কোনো পর্যায়ে কে বড় বা কে ছোট—এ ধরনের বিষয়কে প্রাধান্য না দিয়ে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব স্বাধীনভাবে পালন করবেন। তবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জরুরি।

ডিসি ও এসপির মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হলে এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জকে আইনশৃঙ্খলার দিক থেকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পুলিশ, প্রশাসন, গণমাধ্যম, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার