নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আরএফএল-এর খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ‘ডেইলি শপিং’-এর ১৩৩তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। নতুন এই আউটলেটে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের সুবিধা থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিআইটি এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন আউটলেটটির উদ্বোধন করেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘ডেইলি শপিং’-এর জেনারেল ম্যানেজার ফিরোজ আলম, ডিলার রাহাত হানিফ ভূঁইয়া ও আবু হানিফ ভূঁইয়া এবং বিকেএমইএর পরিচালক আব্দুল হান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ করে দিতে ‘ডেইলি শপিং’-এর নতুন এই আউটলেট চালু করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গৃহস্থালি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট কিছু পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।
উদ্বোধন শেষে অতিথিরা নতুন আউটলেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পণ্যের মান ও সেবার বিষয়ে খোঁজ নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ডিআইটি ও আশপাশের এলাকার ক্রেতাদের জন্য নতুন এই আউটলেটটি কেনাকাটায় বাড়তি সুবিধা তৈরি করবে।
এদিকে নারায়ণগঞ্জে ‘ডেইলি শপিং’-এর নতুন আউটলেট চালু হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। উদ্বোধনী দিনেই বিভিন্ন পণ্য দেখতে ও ছাড়ের সুবিধা নিতে অনেক ক্রেতা আউটলেটে ভিড় করেন।
দ্যা প্রেস নিউজ/এসআর