নারায়ণগঞ্জের রূপগঞ্জে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের মিছিলের
প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর)
দুপুর ২টার দিকে উপজেলার গুতিয়াবো এলাকায় ৩০০ ফিট সড়কসংলগ্ন সুমু মার্কেট আনন্দ
হাউজিংয়ের ভেতরের ভুঁইয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে
মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরে যাওয়ার চেষ্টা করেন বলে
পুলিশ জানিয়েছে। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক
ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বাড়ি রূপগঞ্জের গুতিয়াবো, বাঘবের, বেইলারটেকসহ আশপাশের বিভিন্ন এলাকায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আটক ১৫ জনের মধ্যে কারা নিষিদ্ধ
সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং কারা অন্য কোনো কারণে সেখানে উপস্থিত ছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই
শেষে সংশ্লিষ্টতার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন