নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত, সিআর
ওয়ারেন্টভুক্ত এবং চুরি মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ
সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে সামারি ট্রায়ালের
অভিযুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কামাল হোসেন
(৪৩), মো. অনিক (২৬), শাওন (২১), হামিদুল (৫২), খোকা (৪৩), রনি (২৬), নাজিম উদ্দিন (৩৪), মোহাম্মদ আলী (২০), কামরুল (৩৮), ইয়াকুব (৪০), পরান (২৬), আল আমিন (২৪), নয়ন (২৯), হৃদয় (৩০), মো. শাহ জালাল (৪৫), মো. সুমন (৩৫), মোজাম্মেল (২৭), মো. অভি (২৪) ও মনির হোসেন (৩৭)।
এ ছাড়া সিআর ওয়ারেন্টের
ভিত্তিতে তানিয়া বেগমকে এবং পূর্বের একটি চুরি মামলায় রাজু শেখকে গ্রেপ্তার করা
হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ
জানিয়েছে, গ্রেপ্তার ২১ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ
নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন