নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আটজন, সামারি
ট্রায়ালের ছয়জন, আদালতের পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত
মামলার একজন আসামি রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান
পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী
মামলায় গ্রেপ্তার আটজন হলেন—আক্তার হোসেন (৩৮), কেরামত
আলী (৫২), মো. আমিনুল ইসলাম (৫০), মো. হেলাল উদ্দিন শিকদার (৫৫), মো. মাসুদুল হক
শামীম (৫১), মো. আবুল কালাম (৪৬), নোমান আহম্মেদ (৩১) ও মো. শাকিল (৩২)।
পুলিশের দেওয়া তথ্যে, গ্রেপ্তার
আক্তার হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ‘ক্যাডার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেরামত আলীকে ৬ নম্বর ওয়ার্ড তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নোমান আহম্মেদকে
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের নেতা বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আরও
কয়েকজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া সামারি ট্রায়ালের
পৃথক মামলায় ইয়াছিন (২৯),
সাগর (২৬), আকাশ (২৮), মোস্তাক (৩০), উজ্জ্বল (৩৫) ও মো. ফয়সাল মিয়া
(৩১)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে সিআর পরোয়ানায়
সেলিম রায়হান সেন্টু এবং একটি নিয়মিত মামলায় আল-আমিন শেখ (২৭)কে গ্রেপ্তার করা
হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত
হয়। পরে গ্রেপ্তার সবাইকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, মাদকসহ
বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা
করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন