নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট )রাতে ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় সংগঠনটির ব্যানারে
মিছিলের ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ফতুল্লা
থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান
সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে
মিছিলের ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তের অংশ
হিসেবে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং
যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার পলাতক অপর আসামিদের
গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন