সোমবার (২১ সেপ্টেম্বর)
বিকেলে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মধ্যে এসব উপকরণ
বিতরণ করা হয়।
নাসিক সূত্রে জানা গেছে, শহরের
নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত ‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর
কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়। এতে
চায়না এইড ও ইউএনডিপি সহযোগিতা করেছে।
প্রকল্পের আওতায় তিন মাসের
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ ৯৭ নারীর
মধ্যে ৩০ জনকে কম্পিউটার,
২৫ জনকে সেলাই মেশিন এবং ৪২ জনকে ফুড কার্ট দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট
সাখাওয়াত হোসেন খান বলেন,
শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে
প্রশিক্ষণার্থীদের কাজ শুরু করার প্রয়োজনীয় উপকরণও দেওয়া হচ্ছে। এর মাধ্যমে
উপকারভোগী পরিবারগুলো নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ
করেন।
তিনি জানান, উপকরণ
ব্যবহারের বিষয়ে সিটি করপোরেশন, ইউএনডিপি ও উপকারভোগীদের
মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সরঞ্জামগুলো বিক্রি বা
অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। এগুলোর ব্যবহার ও কার্যকারিতা পর্যবেক্ষণে
নিয়মিত তদারকি করা হবে।
নাসিকের প্রধান নির্বাহী
কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে
লাগাতে পারলেই এ ধরনের প্রকল্পের সুফল পাওয়া সম্ভব। সরকারি ও উন্নয়ন সহযোগীদের
দেওয়া সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর
মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী
আসগর হোসেন, ইউএনডিপির প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
হোসনেয়ারা আলোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন