সোমবার (২১ সেপ্টেম্বর)
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল
ইসলাম শরীফ এক বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, শিল্পকারখানা
ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু বিভিন্ন সময়ে শিল্পদুর্ঘটনার
পর ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত না হওয়ায়
শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
আশুলিয়ার ঘটনাটি দ্রুত ও
নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, দুর্ঘটনার
পেছনে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে
সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে নিহত প্রত্যেকের
পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা এবং আহতদের চিকিৎসার
পুরো ব্যয় বহনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রানা
প্লাজা, তাজরীন ফ্যাশনস ও সেজান জুস কারখানাসহ অতীতের
বিভিন্ন শিল্পদুর্ঘটনার বিচার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। পাশাপাশি
কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা, জরুরি
পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং
কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন