সোমবার রাতে উপজেলার সাদিপুর
ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদ থেকে তাকে পুলিশের
হেফাজতে নেওয়া হয়। ইয়ানবী একই এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার
বিকেলে ইয়ানবী মসজিদে প্রবেশের পর পবিত্র কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে শনাক্ত করার উদ্যোগ নেন।
মসজিদে থাকা সিসিটিভি
ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা ওই যুবককে শনাক্ত করেছেন বলে জানা গেছে। পরে তাকে
আটক করে বিষয়টি পুলিশকে জানানো হয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে
নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়। তবে
পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজনের দাবি, ইয়ানবী
মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা রয়েছে। তবে এসব দাবির সত্যতা কিংবা তার মানসিক
স্বাস্থ্যের বিষয়ে পুলিশ কোনো তথ্য নিশ্চিত করেনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
আব্দুল বারিক বলেন,
স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন
অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন