সমাবেশে মহানগর যুবদলের
আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ নেতৃত্ব দেন। এ সময় বক্তারা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে
তা কঠোরভাবে মোকাবিলার কথা বলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা খানপুর
এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
সংগঠনের নির্ধারিত কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
কর্মসূচিতে মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের
নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন