নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মামুন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮
আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এসও রোডের আইলপাড়া এলাকার একটি টিনসেড বাড়ির নিজ কক্ষ
থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মামুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহনপুরা এলাকার খোরশেদ হোসেনের ছেলে। তিনি পেশায়
নির্মাণ শ্রমিক ছিলেন এবং পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের এসও রোডের আইলপাড়া মোড়ের
একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক
তদন্ত অনুযায়ী, শুক্রবার সকালে মামুনের বাবা তাকে নাশতা করার জন্য ডাকতে যান। এ
সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে
বাড়ির মালিক ও প্রতিবেশীদের বিষয়টি জানান।
পরে তাদের
সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মামুনের
ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার
উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা
হলেও এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাত
দিয়ে পুলিশ জানায়, পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে মামুনের স্ত্রী কয়েক মাস আগে
তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে
ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
সিদ্ধিরগঞ্জ থানার
ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ
সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন