অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনের সহযোগিতা চাইলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার নেতৃবৃন্দ।
শনিবার ( ২৯ আগস্ট ) জাতীয়
ছাত্রশক্তি ফতুল্লা থানার নেতৃবৃন্দ ফতুল্লা থানায় গিয়ে ওসি সাথে সৌজন্য সাক্ষাৎ
করেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সঙ্গে সমাজের বিভিন্ন সমস্যা, অপরাধ পরিস্থিতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সংগ্রামী আহ্বায়ক মোঃ হাসান শিকদার। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তরুণদের ভূমিকা এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে ওসি মহোদয়ের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ওসি মাহবুবুর রহমান জাতীয় ছাত্রশক্তির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তোমাদের এই উদ্যোগ সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তবে এর পাশাপাশি তোমাদের পড়ালেখার দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে, যেন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমের কারণে শিক্ষাজীবনে কোনো ঘাটতি না হয়।
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা মনে করে, শিক্ষা, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শিক্ষার্থীদের অধিকার, সমাজের পরিবর্তন ও ন্যায়ের পক্ষে।
দ্যা প্রেস নিউজ/এফজে