বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে আমলাপাড়ায় এ অভিযান
চালায় ডিবির ‘ক’ জোনের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, ফতে’র বাড়িতে তার ছেলে অনিকসহ
কয়েকজন মামলার আসামি অস্ত্র নিয়ে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো
হয়। পুলিশের দাবি, ওই বাড়িতে মাদক কেনাবেচা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছিল।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনিক ও তার সহযোগীরা বাড়ির দ্বিতীয়
তলার ছাদে উঠে দেয়াল টপকে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০
গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল
থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহারে পলাতক আসামি হিসেবে ফাতেমা বেগম ওরফে ফতে (৬০), তার ছেলে
অনিক (২৫) ও সুজন (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১ থেকে ২
জনকে আসামি করা হয়েছে।
পুলিশ
জানায়, ফাতেমা ওরফে ফতে আমলাপাড়ার কেবি সাহা লেন এলাকায় গার্লস স্কুল সংলগ্ন
ইসলাম মিয়ার স্ত্রী। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন