নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি
দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ
কলেজে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে চারটি
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রথম দিনের প্রতিযোগিতায় দেওভোগ উজির আলী উচ্চ বিদ্যালয় এবং বিবি মরিয়ম বালিকা উচ্চ
বিদ্যালয় অ্যান্ড কলেজ বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান
উপদেষ্টা ডা. শাহনেওয়াজ চৌধুরী। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রবিউল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির
আহ্বায়ক বিল্লাল হোসেন রবিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
সম্পাদক ডা. স্কেলা,
সদস্য কামরুন্নাহার, সামাজিক ও যুব
স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফিসহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে
ইতিবাচক মনোভাব তৈরি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ,
বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি দুর্নীতির ক্ষতিকর
প্রভাব সম্পর্কে তারা আরও সচেতন হয়ে উঠবে।
আয়োজকরা
আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করতে শিক্ষাজীবন
থেকেই তাদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা
গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন