জেদ্দায় বাংলাদেশের
কনসাল জেনারেল দুর্ঘটনায় বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে
জানা গেছে, নিহতরা বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে নারী ও শিশুও
রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোরস
ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।
প্রতিষ্ঠানটির
মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন
কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া ফর্কলিফট
চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী
কন্যাশিশুও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, নিহতদের
কয়েকজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে নিহতদের সবার পরিচয়, গ্রামের বাড়ি
এবং আহতদের বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন