পুলিশের দেওয়া তথ্য
অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়
স্বপ্ন শপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার
করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাবু
মুন্সীগঞ্জ সদর থানার হুগশা কান্দি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি
সিদ্ধিরগঞ্জের সানারপাড় চৌরাস্তা এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে রোববার (৬
সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নুর উদ্দিন সুপার শপের
সামনে অভিযান চালিয়ে মো. খোকন (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে
৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
খোকন ভোলার
চরফ্যাশন থানার রসুলপুর এলাকার সেকেন্দার দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি
সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার
অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে
পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে এসআই মাসুম বিল্লাহ এবং দ্বিতীয়
অভিযানে এসআই মো. ওয়ালি উল্লাহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়,
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি
মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ বিভিন্ন
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন