মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ
রোডে রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের প্রায় ২০ থেকে ২৫ গজ পূর্বে ফুটপাতসংলগ্ন গাছের
ঝোপ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,
মামলার তদন্তে এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো
হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পরে
এজাহারভুক্ত আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের
পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল পুলিশ
পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সুমন ওরফে মাইগ্যা সুমনের
দেখানো স্থান থেকে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় বিদেশি পিস্তল ও একটি
ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে,
উদ্ধার হওয়া পিস্তলটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ৭ ইঞ্চি। এর ব্যারেলে ইংরেজিতে ‘MADE
IN USA 7.65 MM’ লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিনও ছিল। পরে নিয়মিত
জব্দ তালিকার মাধ্যমে অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয় এবং জব্দ তালিকায় উপস্থিত
সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট
সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধ ও মাদক
ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে
তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে
বলে জানানো হয়েছে।
এদিকে পলাতক
আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে। উদ্ধার করা অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে
জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন