নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিব্বত-চীন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় প্রাকৃতিক
দুর্যোগে হতাহত ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে।
এমন
পরিস্থিতিতেই নেপালে অবস্থান করছেন বাংলাদেশের সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের
ভোকাল তাসরিফ খান।
ভয়াবহ দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই
উদ্বিগ্ন হয়ে পড়েন তাসরিফের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
তবে সামাজিক
যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, নিজের দলের সদস্যদের নিয়ে তিনি
নিরাপদেই আছেন।
তাসরিফ জানান, নেপালে অবস্থান করলেও এখন পর্যন্ত
তারা কোনো বিপদের মুখে পড়েননি।
একই সঙ্গে
দেশের বাইরে থেকেও যারা ফোন, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক বার্তায় তাসরিফ জানান, আল্লাহর রহমতে তারা সবাই সুস্থ ও
নিরাপদে আছেন।
তবে নেপালের
উত্তরাঞ্চলের ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রাসুয়া জেলার দুর্যোগের কথা উল্লেখ করে এই সংগীতশিল্পী
বলেন, পরিস্থিতি অত্যন্ত
ভয়াবহ। সেখানে বহু পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং প্রাণহানির ঘটনাও
ঘটছে। এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন
তিনি।
তাসরিফ আরও বলেন, এই দুর্যোগে যারা বিপদে পড়েছেন,
তাদের জন্য তিনি আন্তরিকভাবে প্রার্থনা করছেন। মহান আল্লাহ যেন
সবাইকে হেফাজত করেন, নিখোঁজ ও বিপন্ন মানুষদের দ্রুত
নিরাপদে ফিরিয়ে আনেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দেন।
সবশেষে নিজের ও দলের সদস্যদের জন্যও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাসরিফ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন