নারায়ণগঞ্জের বন্দরে মাদকের বিরুদ্ধে কথা বলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীনূর হোসেন (৪৮)-এর ওপর হামলার অভিযোগের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. পাখি মিয়ার বিরুদ্ধে।
এর আগে আলীনূর হোসেন বন্দর থানায় লিখিত অভিযোগে মো. মনির হোসেন (৫৫),
মো. আল আমিন (৩২), মো. শহিদ (২৮), মো. রিপন (৪০) ও মো. টিপু (৩৫) সহ অজ্ঞাতনামা আরও
৫-৬ জনকে বিবাদী করেন।
অভিযোগে আলীনূর দাবি করেন, গত ২৭ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটের দিকে পিচকামতাল
এলাকার বালুর মাঠ সংলগ্ন সড়কে তার পথরোধ করে মারধর করা হয়। এতে তিনি মাথা ও নাকে আঘাত
পান বলে অভিযোগ করেন। পরে তার ভাগিনা মো. রেজোয়ান আহমেদ (২৪) তাকে উদ্ধার করে বন্দর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় করা সংবাদটি নিয়ে সাংবাদিক জিহাদ হোসেনকে ফোন করে পাখি মিয়া
হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকের দাবি, ফোনে তাকে বলা হয়— “তুই লাঙ্গলবনে
আসিস, পা দুটি কেটে ফেলব।”
এ ধরনের হুমকির ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রকাশ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত পাখি মিয়াকে একাধিকবার কল দিলেও তিনিতা রিসিভ করেনি
তাই তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন