নারায়ণগঞ্জ নগরীর লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকার সামাজিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে নতুন পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়।
শনিবার
(২৯ আগস্ট ) দুপুরে নগরীর লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়কের রাসেল গার্মেন্টস
সংলগ্ন একটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শামসুজ্জামান
চন্দনকে সভাপতি এবং সোহেল আক্তার সোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারেক (বাবু), মীর জাকির
(হোসেন) ও আমিনুর রহমান (মানিক)। সহ-সভাপতি হয়েছেন বজলুর রশিদ (সেলিম) ও এ কে এম
মোখলে উদ্দিন (রিঙ্কু)।
যুগ্ম
সাধারণ সম্পাদক পদে আশেক মাহমুদ, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ পদে এ
কে এম মহিউদ্দিন (জাফর) ও প্রদীপ চন্দ্র দেবনাথ দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক
সম্পাদক হিসেবে ফারহাদ ভূঁইয়া (এমিল), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ জানি ও
মোহাম্মদ মানিক ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক
মোহাম্মদ ওমর ফারুক (বন্যা) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া
ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির (শাহীন), সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নোহেল
আক্তার (রাসেল), আইন বিষয়ক সম্পাদক উত্তম কুমার সাহা, সহ-আইন বিষয়ক সম্পাদক জিহাদ
বিন জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল সফল এবং সহ-প্রচার সম্পাদক কাজী মাসুদ
দায়িত্ব পেয়েছেন।
ধর্ম
বিষয়ক সম্পাদক হিসেবে অভিজিৎ সাহা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুদ্দীন আহমেদ বাবু
এবং সমাজসেবা সম্পাদক হিসেবে নাফিউড আক্তার রাব্বিকে মনোনীত করা হয়েছে।
কমিটির
কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ দিতে নয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা
হয়েছে। এতে রয়েছেন বি. এ. মাসুদ, নারায়ন সাহা, এম সোলায়মান, অমল পোদ্দার, প্রবীর
সাহা, আক্কাস মোল্লা, মনোরঞ্জন ভক্ত, আব্দুর রাশেদ (রাশু) এবং নারায়ণগঞ্জ সদর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ ছাড়া
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ১৪ সদস্যের একটি কার্যকরী প্যানেল রাখা হয়েছে।
এতে রয়েছেন কাজী খোকন, কাজী বিপ্লব, যাদব সাহা, মীর আবিদ হোসেন, মো. সাজ্জাদ
হোসেন, মো. জসিম, মো. নাজিম, মো. বশির, মো. জুয়েল, মাহির ইশরাক ধ্রুব, আবরার রহমান
ঐস্পতি, রায়হান চৌধুরী, আলিফ আকরাম তারেক ও আকিব আফতাব জনি।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, পঞ্চায়েত কমিটির নেতৃত্বে এলাকার প্রবীণ, নাগরিক সমাজ ও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ককে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব হবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন