নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় শাহাদাত হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৮
আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সানারপাড় এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি
ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক
জুলহাস উদ্দিন।
পুলিশ জানায়, ভোরে
সানারপাড় এলাকায় মহাসড়কের এক পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী
একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে
ধাক্কা দেয়।
এতে লেগুনার সামনের
অংশে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত
শাহাদাত হোসেনের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
অপর আহত যাত্রীর
নাম-পরিচয়ও জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো
হয়েছে।
হাইওয়ে পুলিশের
শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লেগুনার
চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লেগুনা ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পালিয়ে
যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ
ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন