সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জে আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
পরে প্রতিমন্ত্রী সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দ্যা প্রেস নিউজ/এসআর