নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর)
দুপুর ১টার দিকে আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার
তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির
উদ্দিন।
পরে তিনি বিষয়টি
পুলিশকে জানান এবং উদ্ধার করা অস্ত্র, ম্যাগজিন ও গুলিগুলো আড়াইহাজার থানায় নিয়ে
গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার
উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি প্রাথমিক যাচাইয়ে
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া
পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান,
অস্ত্রটির সঙ্গে দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া গেছে। অস্ত্রটি কীভাবে
মসজিদের দ্বিতীয় তলায় এল এবং কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আড়াইহাজার থানার
ওসি মো. সবজেল হোসেন বলেন, ‘এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে,
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের মাধ্যমে
বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে অস্ত্রটি এতদিন কোথায় ছিল এবং
মসজিদের ভেতরে কীভাবে পৌঁছেছে, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন