শুক্রবার
(১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে
বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুরের মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে
রাসেল (৩৫)। তারা বর্তমানে তারাবো পৌরসভার বরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে
জানিয়েছে পুলিশ।
পুলিশ
জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী
অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি
আভিযানিক দল বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানকালে
তাদের কাছ থেকে ১৮৩ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও
জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত
থাকবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের
সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন