নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেপ্তার করেছে
থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের ১৫ অভিযুক্ত, সিআর ও
জিআর ওয়ারেন্টভুক্ত চারজন এবং দস্যুতা মামলার তিন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক অভিযানে সরাসরি নেতৃত্ব দেন।
অভিযানে বিভিন্ন মামলায়
আদালতের সামারি ট্রায়ালের আওতাভুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সিআর ও
জিআর মামলার ওয়ারেন্টভুক্ত চারজন এবং পূর্বের দস্যুতা মামলায় অভিযুক্ত আরও তিনজন
পুলিশের হাতে গ্রেপ্তার হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে
পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদক,
দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে
পরিচালনা করা হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন