নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগের কয়েকজন নেতাকর্মী এলাকায় সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের
ভাষ্য অনুযায়ী, যুবলীগ নেতা আমির, খলিল ও আরশাফের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময় গোপনে মিছিল, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন
করছেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগ
রয়েছে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম সীমিত
থাকলেও একটি অংশ গোপনে নিজেদের সাংগঠনিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। রাতের
বেলায় কিংবা হঠাৎ করে বিভিন্ন স্থানে লোকজনের জড়ো হওয়া এবং মিছিল বের করার ঘটনায়
স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়
কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে
কেন্দ্র করে নতুন করে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা তৈরি হোক, তা তারা চান না।
তাদের দাবি, যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে পরিচালিত হওয়া
প্রয়োজন।
এদিকে,
এনায়েতনগরে গোপন রাজনৈতিক তৎপরতার অভিযোগকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে
পর্যবেক্ষণ করে সত্যতা যাচাই করবে এবং কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে আমির,
খলিল ও আরশাফের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের
একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেনি
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন