কাউন্সিল সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার
কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন
নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে
প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দুটি পদে
নারায়ণগঞ্জের দুই নেতার প্রার্থিতা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া
ফেলেছে। সংগঠনটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে জেলার প্রতিনিধিত্ব এবং সক্রিয়
অংশগ্রহণের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন তারা।
সভাপতি পদপ্রার্থী মাহফুজ খান বর্তমানে নারায়ণগঞ্জ জেলা
ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের জেলা পর্যায়ে কার্যক্রম
পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মহানগর
পর্যায়ে সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা রয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বরের কাউন্সিলের মধ্য দিয়ে জাতীয় ছাত্রশক্তির
প্রথম কেন্দ্রীয় নেতৃত্ব গঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে
নারায়ণগঞ্জের দুই নেতার প্রার্থিতা ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে
উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয়
নেতাকর্মীদের প্রত্যাশা,
প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত
প্রতিনিধিরা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন