সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সকল প্রাণের
নিরাপত্তা সপ্রাণ’ আয়োজিত ‘জাহাজ ভাঙার মানবিক মূল্য’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে
তিনি এসব কথা বলেন।
সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সম্প্রতি
১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, কোনো
শিল্পের অর্থনৈতিক গুরুত্বই একজন মানুষের জীবনের চেয়ে বেশি হতে পারে না।
তিনি বলেন,
জীবিকার প্রয়োজনে একজন মানুষ শ্রমিক হিসেবে কাজ করলেও নাগরিক
হিসেবে তার অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন থাকে। তাই কাউকে যেন অনিরাপদ কিংবা
অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য হতে না হয়, সেটি
নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্টদের দায়িত্ব।
সংসদ সদস্য বলেন, শিপ ব্রেকিংয়ের মতো ঝুঁকিপূর্ণ শিল্পে কর্মরত
শ্রমিকদের কর্মক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে, কীভাবে
দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং তাদের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এসব বিষয়ে
জানার অধিকার শ্রমিকদের রয়েছে। শুধু জীবিকার তাগিদে কোনো মানুষকে যেন জীবন ও
নিরাপত্তার সঙ্গে আপস করতে না হয়।
তিনি আরও বলেন, শিল্পায়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরি করার
পাশাপাশি শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ,
স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়। একটি
শিল্পের লাভ-ক্ষতির হিসাবের চেয়ে একজন শ্রমিকের জীবন, নিরাপত্তা
ও নাগরিক মর্যাদার মূল্য অনেক বেশি।
আলোচনায়
জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর
গুরুত্বারোপ করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন