পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে
মাদক-সংশ্লিষ্ট অপরাধে ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত
সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে
৫০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত
সংগঠনের দুইজন এবং অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে
মাদকসেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২
জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে
জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য মামলায় আরও দুইজনকে
গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে ৩০টি
ইয়াবা ট্যাবলেটসহ একজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে
দুইজন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন এবং অন্যান্য মামলায় আরও তিনজনকে
গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তিনজন
মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য মামলায় একজনসহ মোট ছয়জনকে
গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে সাতজন
মাদকসেবী ও মাদক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের
দুইজন এবং অন্যান্য মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে জেলা গোয়েন্দা (ডিবি)
পুলিশের অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার
করা হয়। একই অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে,
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও
বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের
নির্দেশনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন