গ্রেপ্তাররা হলেন,চনপাড়া
পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী বেপারীর ছেলে রাসেল বেপারী এবং তার ছেলে
জুয়েল বেপারী।
পুলিশের দাবি,
চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি
চলছে এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ
সময় রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, অভিযানে তাদের কাছ থেকে দুটি
দেশীয় তৈরি পাইপগান, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে
জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায়
অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার
রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে
পুলিশ।
পুলিশ আরও
জানিয়েছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্র ও
সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন