শনিবার (১২
সেপ্টেম্বর) রাতে নগরীর মিশনপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
মিশনপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন গোলাম রাব্বানি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল ভূঁইয়া জামাল। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর
রশিদ ও আরাফাত ইসলাম।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় আরও উপস্থিত
ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর বিএনপির আহ্বায়ক রেজা
রিপন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন, ১২ নম্বর ওয়ার্ড
বিএনপির সভাপতি বরকত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান শাহীনসহ স্থানীয়
রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফরিদ,
ফিরোজ, টিপু, আব্দুর রাজ্জাক, মাসুদ রিন্টু, কাজল ও নাহিদসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান
অতিথি মাশুকুল ইসলাম রাজিব এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে
দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের মেধা ও
যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে আয়োজিত
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন
পরিবেশনায় অংশ নেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত
অতিথি ও স্থানীয় বাসিন্দারা।
আয়োজকরা জানান,
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি
তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা
হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন