আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন জোরদার নির্দেশ নাসিক প্রশাসকের

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের জন্য হ্যান্ড স্প্রে, হ্যান্ড মাইক এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগর ভবনের পঞ্চম তলার সম্মেলন কক্ষে নাসিকের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নগরীর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মশক নিধনকর্মীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। এ সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার আলতা মাশুল ইসলামকে ২ হাজার টাকা এবং ১৫ জন মশক নিধনকর্মীকে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া নাসিকের ২৭টি ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীদের হ্যান্ড গ্লাভস, গামবুট ও মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। মশক নিধন কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে একটি করে হ্যান্ড মাইক এবং দুটি করে হ্যান্ড স্প্রে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গত তিন থেকে চার মাস ধরে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত প্রায় ৫০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

প্রশাসক বলেন, কোনো এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হলে আক্রান্ত ব্যক্তির বাসস্থানের আশপাশে ২০০ গজের মধ্যে বিশেষ মশক নিধন কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি আক্রান্ত এলাকা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, মশক নিধন কার্যক্রমের অন্যতম প্রধান দায়িত্ব ওয়ার্ড সচিবদের ওপর। দায়িত্বে কোনো ধরনের অবহেলা করা যাবে না। কোনো এলাকায় মশার কারণে ডেঙ্গু রোগীর মৃত্যু হলে এর দায় সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে।

মশক নিধনকর্মীদের কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তারা নগরবাসীকে ডেঙ্গুর মতো রোগ থেকে সুরক্ষিত রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন। কোনো ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্য থাকা তাদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতারই প্রমাণ।

এ সময় প্রতি শনিবার নিজ নিজ ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য ওয়ার্ড সচিবদের নির্দেশ দেন প্রশাসক। মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সাখাওয়াত হোসেন খান জানান, নাসিকের ১ নম্বর ওয়ার্ডে ১২ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে ২ নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। ৩ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, ৭ নম্বর ওয়ার্ডে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও পাশের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রোগী থাকায় তিনটি ওয়ার্ডকে একসঙ্গে বিবেচনা করে পুরস্কার দেওয়া হয়নি। একইভাবে ২৬ নম্বর ওয়ার্ডে কোনো রোগী শনাক্ত না হলেও ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে রোগী থাকায় ওই তিন ওয়ার্ডও পুরস্কারের আওতায় আসেনি।

মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করতেই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রশাসক। ভবিষ্যতে যেসব ওয়ার্ড ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কোঠায় রাখতে সক্ষম হবে, সেসব ওয়ার্ডের কর্মীদেরও পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিভিন্ন ওয়ার্ডের সচিব এবং মাঠপর্যায়ের মশক নিধনকর্মীরা উপস্থিত ছিলেন।


দ্যা প্রেস নিজ/এসআর   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর