মঙ্গলবার (১৫
সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় হিন্দু
সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ২৩৯টি পূজামণ্ডপে
দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজও চলমান রয়েছে।
পূজামণ্ডপগুলোর
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত
স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি পূজার সময় আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি মণ্ডপ সংশ্লিষ্টদেরও সতর্ক থাকার
আহ্বান জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গত
বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জে প্রায় ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন। এবার
নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। তারা ইউনিফর্মের
পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।
পূজার সময় চুরি,
ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল টিম মাঠে
থাকবে। এছাড়া প্রতিমা তৈরির স্থান এবং প্রতিমা মণ্ডপে নেওয়ার সময় নিরাপত্তা
নিশ্চিত করতে মোবাইল টিম কাজ করবে।
মতবিনিময় সভায়
পুলিশ ও পূজা উদযাপন সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে
কোনো ধরনের শঙ্কার তথ্য পাওয়া যায়নি। তবে উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর
পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো.
হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে
অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা
নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের
পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন
কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন