নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মামলার ৫ আসামি ও ১১ মাদকসেবীকে
গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলার
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে
পুলিশের কয়েকটি দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ
মো. আমিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতির
মামলায় মো. বাপ্পী (২১),
দস্যুতা মামলায় মো. দেলোয়ার হোসেন (৩০), বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় মো. জনি (৩৫) এবং আদালতের
পরোয়ানাভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে মাদকসেবনের
অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়। তারা হলেন—মো. আমিরুল (২৪), মির্জা
ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মো.
ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল
ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার
মনিরুল ইসলাম ওরফে মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট
আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের
বিস্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন