নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
পুলিশের বিশেষ অভিযানে মাদক, আদালতের পরোয়ানা ও বিভিন্ন মামলায় ২৭ জনকে
গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায়
অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ
জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পৃথক দল এসব
অভিযান পরিচালনা করে।
অভিযানে রসুলবাগ এলাকার
ভাড়াটিয়া সোহেল (২৮) ও হোসেন (২০) নামে দুই ব্যক্তিকে ৫০ পুরিয়া হেরোইন ও ১০ পিস
ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের মাদক কারবারে জড়িত বলে দাবি করেছে।
এ ছাড়া সামারি ট্রায়ালের
মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সানারপাড়ের ওয়াসিম (২৪), রায়হান
(২২), ফারাবী আহম্মেদ রাকিব (২২), ফতুল্লার ফজর আলী (৬২), আদমজী কলোনীর অপি (২৪),
কদমতলীর সোহেল (২৩), আদমজী সোনা মিয়া
মার্কেটের মিজান মিয়া (৪৬) ও মিজান (৪৫), বার্মাশীলের
ফরিদ (৪৫), গোদনাইল বাড়ৈপাড়ার হাসেম (৩৮), শিমুলপাড়ার আল আমিন (২৮), মো. জীবন (২৪) ও
আনামত হোসেন (৩৫)।
পুলিশ আরও জানায়, সিআর ও
জিআর পরোয়ানাভুক্ত আট আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—কদমতলীর উজ্জল
আহম্মেদ (২৬), মিজমিজির রবিন (২৭), পাইনদি নতুন মহল্লার শেখ ফরিদ, আউলাবনের সোহেল
(৩০), আরামবাগের হানিফ (৪৩), মো.
সাজ্জাত হোসেন (৩১) ও জালকুড়ির বাকীর।
এদিকে সড়ক দুর্ঘটনা
সংক্রান্ত একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদরের মো. মনির হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা
হয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিজমিজির মো. আতাউর
রহমান (৩২), সায়হান শরীফ ওরফে সায়হাম (৩৫) এবং মো. আবুল কালাম আজাদ (৬৫)কে গ্রেপ্তার
করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ এমদাদুল হক বলেন,
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান
জোরদার করা হয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা
করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো
হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন