মানববন্ধন শেষে নিহত সজীবের
পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত
স্মারকলিপি দেওয়া হয়।
পরিবারের সদস্যদের দাবি, গত ২৪
আগস্ট রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় বাসায়
ফেরার পথে মো. জাহাঙ্গীরের ছেলে সজীব (৩২) হামলার শিকার হন। পরে তাকে হত্যা করা হয়
বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় নিহতের মা শিরিনা
আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় মাইকেল, মো. আপন,
মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা
হয়েছে। মামলাটির নম্বর ৬২।
পরিবারের পক্ষ থেকে জানানো
হয়, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও আপনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। তবে অন্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা নিহতের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন
বলে অভিযোগ স্বজনদের।
এ কারণে নিজেদের নিরাপত্তা
নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধনে নিহত সজীবের
স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সজীব এলাকায় অন্যায় ও মাদকসংক্রান্ত
কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতেন। এ কারণে মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের
হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেন তারা।
তারা বলেন, সজীব
হত্যার পরও অভিযুক্তদের কয়েকজন এলাকায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের হুমকি
দেওয়া হচ্ছে। এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দ্রুত আসামিদের
গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান
তারা।
মানববন্ধন থেকে সজীব হত্যার
সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিহতের পরিবারের নিরাপত্তা
নিশ্চিত এবং মামলার সুষ্ঠু বিচার দাবি করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন