বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা
হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান (সাখাওয়াত)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম।
সভায় সাবেক প্যানেল মেয়র
বিভা হাসান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারীদের সুস্থতা ও ভবিষ্যৎ
প্রজন্মের সুরক্ষায় জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার কর্মসূচিকে সফল করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে নূর
কুতুবুল আলম বলেন,
কন্যাশিশুদের জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি কমাতে এইচপিভি টিকাদান
গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সের কোনো কিশোরী যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে,
সে বিষয়ে সিটি করপোরেশন কাজ করছে।
তিনি বলেন, শিক্ষক ও
মসজিদের ইমামরা স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে টিকার বিষয়ে সঠিক
তথ্য পৌঁছে দেওয়া গেলে অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া আরও বাড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা
সিভিল সার্জন ডা. সাখাওয়াত এইচপিভি টিকার কার্যকারিতা ও স্বাস্থ্যগত দিক নিয়ে
আলোচনা করেন। পাশাপাশি টিকাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দিয়ে
নির্ধারিত সময়ে মেয়েদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত শিক্ষক ও ইমামরা এইচপিভি টিকাদান
কর্মসূচির বিষয়ে নিজ নিজ পর্যায়ে সচেতনতা তৈরিতে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয়
ব্যক্ত করেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায়
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন