নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০
ফিট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিছিলটি
অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রকাশিত ভিডিওতে দেখা যায়,
একদল তরুণ ৩০০ ফিট সড়কে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন
স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ঘোষিত ‘লকডাউন’
কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় বলে জানা গেছে।
মিছিলটির নেতৃত্বে ছিলেন
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু—এমন দাবি করেছেন
সংশ্লিষ্টরা।
এর আগে শুক্রবার (১৮
সেপ্টেম্বর) রাতে একই এলাকার ৩০০ ফিট সড়কসংলগ্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ
ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযান
চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।
সর্বশেষ শনিবার সকালের মিছিলের বিষয়ে পুলিশ প্রশাসনের
পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন