সোমবার অগ্নিবীণা এক্সপ্রেস
ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের
কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে
জামালপুর জিআরপি থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে নিহত তরুণীর
পরিচয় জানা না গেলেও পরে তার সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে
একটি কলেজ পরিচয়পত্র পাওয়া যায়। ওই কার্ডের তথ্য যাচাইয়ের পর তার নাম ও
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত করা হয়।
তাহমিনা আক্তার সরকারি
তোলারাম কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের ছাত্রী ছিলেন। ঘটনার সময় তিনি
বোরকা পরিহিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে
পড়ার পর তাহমিনার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে
যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় ও ঘটনার তথ্য ছড়িয়ে
দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কোনো ব্যক্তি তাহমিনা
আক্তারের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজনদের পরিচিত হলে জামালপুর জিআরপি থানায় যোগাযোগ
করতে বলা হয়েছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ
হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে তাহমিনা কী উদ্দেশ্যে জামালপুরে গিয়েছিলেন এবং
কোন পরিস্থিতিতে রেললাইনে তিনি দুর্ঘটনার শিকার হন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি
খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন