কায়া আশ্রমের
কর্ণধার অমিত চৌধুরীর পরিচালনায় আয়োজিত নৃত্যসন্ধ্যায় অংশ নেবেন আশ্রমের
শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ভরতনাট্যমের ছন্দ, মুদ্রা, দেহভঙ্গি ও অভিব্যক্তির
মাধ্যমে তুলে ধরা হবে এ শাস্ত্রীয় নৃত্যধারার নান্দনিকতা।
ভরতনাট্যম ভারতীয়
শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ধারা। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও
অভিনয়ের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পরীতিতে পৌরাণিক ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও মানবিক
অনুভূতির বহুমাত্রিক প্রকাশ ঘটে।
আয়োজকরা জানান,
‘অনুরণন’-এর মাধ্যমে শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য ও সৌন্দর্য নতুন প্রজন্মের কাছে
তুলে ধরার পাশাপাশি দর্শকদের একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা
থাকবে।
কায়া আশ্রমের
কর্ণধার অমিত চৌধুরী বলেন, সমকালীন সময়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা ও এর ঐতিহ্যকে নতুন
প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নৃত্য ও
সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
তারা সবাইকে ‘অনুরণন’ নৃত্যসন্ধ্যায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন