আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

বিএনপির সঙ্গে বিচ্ছেদ, মান্না বললেন, আগে রাজনীতি, পরে মন্ত্রিত্ব

শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের। দলটি বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় তারা এককভাবে দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে ১১টি আসনে নির্বাচন করবে। দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপির বিচ্ছেদের ঘটনা ঘটল।

‘বদলে দাও বাংলাদেশ’- এই স্লোগান সামনে রেখে নাগরিক ঐক্য নির্বাচনে নামছে। মাহমুদুর রহমান মান্না ছাড়া নাগরিক ঐক্যের আরও নয়জন নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে রংপুর-৫ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আনোয়ার, জামালপুর-৪ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পাবনা-৪ আসনে অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু।

এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার, চাঁদপুর-২ আসনে এনামুল হক, কুড়িগ্রাম-২ আসনে মেজর (অব.) আব্দুস সালাম, রাজশাহী-২ আসনে মোহাম্মদ সামছুল আলম ও লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মাহমুদুর রহমান মান্না ও তার দল নাগরিক ঐক্যের এককভাবে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের প্রায় এক যুগের সখ্য ও রাজনৈতিক পথচলার আপাত সমাপ্ত হলো। কেন এমনটি হলো, এ ব্যাপারে বিএনপির কেউ মুখ খুলছেন না।

মাহমুদুর রহমান গতকাল বুধবার (২১শে জানুয়ারি) গণমাধ্যমে বলেন, ‘বিএনপি আমাকে বগুড়া-২ আসনে আনুষ্ঠানিক সমর্থন দিল, আবার তাদের একজন প্রার্থীও দিল। পরে ঋণখেলাপি, হাবিজাবি নানান কথা বলা হলেও ঠিক কী কারণে এটি করেছে আমি জানি না।’

গত ২৪শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ জন নেতার নাম উল্লেখ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা জানিয়েছিলেন। ওই তালিকায় বগুড়া-২ আসনে মাহমুদুর রহমানের নামও ছিল।

কিন্তু পরে বিএনপি এ আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ‘ধানের শীষ’ প্রতীক দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে মাহমুদুর রহমান ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেন। সেখানেও বিএনপি এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী করে। দুজনেই বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন।

এ দিকে মাহমুদুর রহমানও ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রার্থী রয়েছেন। গত সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাগরিক ঐক্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার এবং দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

গত শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার এনজিওগ্রাম হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এর মধ্যে তাকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান।

মাহমুদুর রহমান জানান, ‘আমার এনজিওগ্রাম হওয়ার আগে একজন সাংবাদিক এসে বলেন যে, আমি যেহেতু অসুস্থ নির্বাচন না করাই ভালো হবে। বিএনপির চেয়ারম্যান আমাকে মন্ত্রী বানাবেন। এতে রাজি থাকলে তিনি আমাকে দেখতে আসবেন।’

মান্না জানান, ওই সাংবাদিক পরে আরও একবার তাকে ফোন করে মতামত জানতে চান। তখন তিনি নির্বাচন না করে মন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে তিনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতাকে এই বিষয়টি জানান। বিএনপির ওই নেতা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেন। পরে বিএনপির ওই নেতার কাছেও তিনি ওই প্রস্তাবে সম্মত নন বলে জানিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

মান্না গত মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় মুগ্ধ মঞ্চে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব। কিন্তু নির্বাচন ছাড়ব না।’

সেখানে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রসঙ্গে মান্না বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দেব কেন? এটাতো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে।’

২০১৩ সালের পর থেকে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে মাহমুদুর রহমানের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা দৃশ্যমান হয়। এর পর ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। সে নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে দলটি পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, যার একটি ছিল বগুড়া-২।

পরে ২০২২ সালের আগস্টে জেএসডি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ছয়টি দল মিলে গঠিত হয় ‘গণতন্ত্র মঞ্চ’। এই জোটকে সঙ্গে রেখেই বিগত দিনে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপি। সে সময়কার সমমনা মিত্র দলগুলোকে মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও সর্বশেষ আসন সমঝোতায় নাগরিক ঐক্যের সেই প্রত্যাশা পূরণ হয়নি। একইভাবে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডিও আসন সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

আত্মকর্মসংস্থানে ৯৭ নারীর পাশে নাসিক, দেওয়া হলো নানা উপকরণ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

চাষাঢ়ায় পুনর্নির্মাণ হচ্ছে শহীদ জিয়া হল, শুরু মাটি পরীক্ষা

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শীতলক্ষ্যায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে রাতে পার্কিং করা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের জন্য ইনসুলিন সিরিঞ্জ বিতরণ

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি শুরু

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আড়াইহাজারে বায়ুদূষণের অভিযোগে টেক্সটাইল কারখানাকে জরিমানা

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

আবারও রিয়াদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পদে ফের পরিবর্তন

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

রিয়া সরেনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন