আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক তেলবাজারের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে তৈরি হওয়া চাপ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে এলপিজি ও এলএনজি আমদানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা কমানোর পাশাপাশি দেশে নতুন গ্যাসকূপ খনন ও অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ হয়েছে। এসব কূপ থেকে দৈনিক প্রায় ২৮৫ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক দরপত্রেও বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ যুক্ত করার পাশাপাশি সরকারি ভবন, হাসপাতাল, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, হাটবাজার ও শিল্পকারখানায় রুফটপ সোলার স্থাপনের কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবন ও জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানাগুলোতেও সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। গ্রাহকের বাড়িতে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির সুযোগও রাখা হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সরকারি-বেসরকারি পর্যায়ে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ, সরকারি অফিসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নির্দিষ্ট সীমায় রাখা এবং প্রয়োজন ছাড়া বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হয়।

বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। চারটি দেশের সঙ্গে বাংলাদেশের আটটি এলএনজি আমদানি চুক্তি রয়েছে। চলতি বছরে ১০৩টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি।

যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত অনেক কার্গো না আসায় স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বড়পুকুরিয়ায় নতুন করে প্রায় ৩০০ একর এলাকায় কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও কয়লা উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

ফুলবাড়ী কয়লাখনি থেকে উত্তোলনের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয় জনগণের আয়-রোজগার, বসতি ও পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম পথ। এ কারণেই বৈঠকে দ্রুত গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং জ্বালানি সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 


দ্যা প্রেস নিজ/এসআর   


মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন