নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক
নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা
সম্ভব হয়নি।
স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ঢাকা
থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি স্টেশনে থামার আগেই ওই নারী ট্রেনে
ওঠার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান।
তবে দুর্ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলা
স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তাঁর ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন,
রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ
বলেছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় তিনি
দুর্ঘটনার শিকার হন।
কামরুল
ইসলাম খান বলেন,
ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ
উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ
করছে রেলওয়ে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/ এফজে
মন্তব্য করুন